মহাশূন্যের গন্ধ `মিষ্টি ধাতব'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাশূন্যে একটা গন্ধ ছড়িয়ে আছে। এটা মহাশূন্যের নিজস্ব গন্ধ। মাংস ও ধাতব পদার্থের মতো মিষ্টি সেই গন্ধ নভোচারীদের আপ্লুত করে। মহাকাশের নিজস্ব এ গন্ধের বিষয়ে সম্প্রতি একমত হয়েছেন গবেষকেরা। ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) পরীক্ষাগারে এ গন্ধ তৈরি করে নভোচারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।নভোচারীরা মহাশূন্যে কি কোনো গন্ধ টের পান? মহাশূন্যের কি নিজস্ব কোনো গন্ধ আছে? বিজ্ঞানীরা অনেক দিন ধরেই এসব প্রশ্নের উত্তর খঁুজছিলেন। নভোচারীরা মহাকাশের গন্ধের বিষয়ে সম্প্রতি একমত হয়েছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা জানিয়েছেন, তঁারা মহাকাশে ধাতব পদার্থ ও মাংসের গন্ধ টের পান। নভোচারী টনি আন্তনেলি জানিয়েছেন, `মহাকাশে অবশ্যই গন্ধ আছে। আর তা অন্য যেকোনো গন্ধের চেয়ে আলাদা। মাংসের কাবাব, গরম ধাতু বা ওয়েল্ডিংয়ের ধঁোয়ার মতো সে গন্ধ।'নাসার আরেক নভোচারী টমাস জোনস জানিয়েছেন, `ভিন্ন একটা হালকা ওজোন গ্যাসের গন্ধ আসে, যা অনেকটা সালফারের মতো।'নভোচারী ডন পেটিট জানিয়েছেন, `যতবার এয়ারলক খুলি, ততবারই আমি এ গন্ধ পাই। নভোযানের হ্যাচ খুলে যখন বাইরে কর্মরত নভোচারীদের ভেতরে ডেকে নিই, তখন অদ্ভুত একটা গন্ধ আমার নাকে আসে। হালকা এই গন্ধ অবশ্য প্রথমে টের পাই না। মনে হয়, তা নভোযানের ভেতরের কোনো গন্ধ। এর পরই গন্ধটা আমি আমার সু্যট, হেলমেট, গ্লাভস ও যন্ত্রপাতিতে পাই। গন্ধটার তুলনা করা কঠিন, তবে আমার কাছে মনে হয় এটি ধাতব মিষ্টি একটা গন্ধ।'মহাকাশের এই গন্ধের সঙ্গে অভিযোজিত হতে নভোচারীদের প্রশিক্ষণও দিচ্ছে নাসা। গন্ধবিশেষজ্ঞ স্টিভ পার্সিকে মহাকাশের এ গন্ধ তৈরির জন্য নিয়োগ দেওয়া হয়েছে।